গাজোল এইচ এন এম হাইস্কুলের মাঠের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এই কাজের উদ্বোধন করেন গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস। জানা যায় এই মাঠের সংস্কার, উন্নয়ন ও সৌন্দর্যের জন্য এম জি এন আর ই জি এস প্রকল্প থেকে ৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই কাজের সুচনা করা হল আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস, প্রাক্তন বিধায়ক সুশীল চন্দ্র রায়, গাজোল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রঞ্জিত বিশ্বাস, গাজোল এইচ এন এম বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননিগোপাল বর্মণ প্রমুখ।
বিধায়িকা দীপালি বিশ্বাস বলেন, গাজলে এইচ এন এম হাইস্কুলের মাঠ রয়েছে। সেই মাঠ খেলাধুলার অযোগ্য হয়ে পড়েছিল। এই মাঠের সংস্কার,
উন্নয়ন ও সৌন্দর্যের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই কাজের সুচনা করা হল।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/i6NnYj8r980
মালদা